|

ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তরপ্রান্তে রাজশাহী বিভাগের একটি প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ জনপদ। ১৮০০ সালে বৃটিশ শাসনামলে টাঙ্গন, শুক, কুলিক, পাথরাজ ও ঢেপা বিধৌত এ জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে বর্তমান ঠাকুরগাঁও পৌরসভা এলাকার উত্তরপার্শ্বে একটি থানা স্থাপিত হয়। তাদের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। মতান্তরে ঠাকুর-অর্থাৎ ব্রাক্ষণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে। ১৮৬০ সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। তৎকালিন সময়ে এ মহকুমার অধীনে ৬ টি থানা ছিল যথা: সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও আটোয়ারী। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী ঠাকুরগাঁও জেলা যাত্রা শুরু করে।
এই ওয়েবসাইটটি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা আশা করি এই ওয়েবসাইটটির মাধ্যমে ঠাকুরগাঁও জেলার জনসাধারণের সাথে দ্রুত ও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আমাদের এই নবতর প্রয়াসের উদ্দেশ্য হল সম্মানিত নাগরিকগণ যেন আমাদের দপ্তর থেকে প্রদত্ত সেবা সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য সহজে সংগ্রহ করতে পারেন । এই ওয়েবসাইটটি জেলাবাসীসহ সকলের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
|
|